মৌলভীবাজার প্রতিনিধি
গান-গল্পের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হলো নদীকৃত্য দিবস
নদীকৃত্য দিবস উদযাপন
মৌলভীবাজারের মনু-ধলাই-কুশিয়ারাসহ দেশের নদ-নদী নিয়ে গান গল্প আর নদীর ইতিহাস বলার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে নদীকৃত্য দিবস। অনুষ্ঠানে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন শিশু কিশোররা।
রোববার (১৪ মার্চ) দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে পালিত হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠান। শহরের শান্তিবাগ এলাকায় মনু নদের পাড়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিশু-কিশোর ছাড়াও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা যোগ দেন।
এসময় বক্তারা উপস্থিত শিশু-কিশোরদের নদ-নদীর গল্প শোনান। জেলার বিভিন্ন নদ-নদীর গৌরবময় ইতিবৃত্ত নদীর সাথে মানুষের সম্পর্ক, নদীর দূষণের কারণে মানুষের ক্ষতির বিষয়গুলোও উঠে আসে আলোচনায়। পরে নদীর বুকে নদী নিয়ে বিখ্যাত কয়েকটি সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
বাপা মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ.স.ম সোহেল জানান, মানুষের প্রয়োজনেই আমাদের নদ-নদীকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য দরকার তরুণ প্রজন্মকে উৎসাহীত করা। নদী পরিবেশের অংশ। নদী ছাড়া মানুষ ঠিকতে পারবেনা। আমরা পরিবেশের খাতা থেকে কিছুটা বের হয়ে ভিন্নভাবে কিছু করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির সাথে নদীর সম্পর্ক, নদীর সাথে মানুষের স্মৃতি সুখ দুঃখ নিয়ে গান-গল্প-কবিতা সিনেমার বিষয়গুলো উপস্থাপনের করেছি। যাতে শিশু কিশোররা সহজে নদ-নদীকে জানতে পারে।ভালোবাসতে পারে। তিনি জেলার সবকটি নদী দখল-দূষণ বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























