কমলগঞ্জ প্রতিনিধি
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১
আহত আব্দুল গণি
মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল গণি (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।
শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার আদমপুর ইউনিয়নে রপূর্ব ভানুবিল জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামের আব্দুল গণি ও মাসুক মিয়া গংদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সালিশ বৈঠক ডাকা হলেও মাসুক মিয়া গংরা বৈঠকে উপস্থিত হয়নি।
এরই জের ধরে গত শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় আব্দুল গণি আদমপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব ভানুবিল জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের জাকের হোসেন (২৫), মাসুক মিয়া (৫০), মশাই মিয়া (৬৫) গংরা মোটরসাইকেলের গতিরোধ করে প্রাণে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল গণির কাছে ধান বিক্রির রক্ষিত নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভাংচুর করে মোটরসাইকেলের ব্যাপক ক্ষতি সাধন করে।
আব্দুল গণির আর্তচিৎকারে এ সময় তাঁর ছেলে জহিরুল ইসলামসহ স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আব্দুল গণিকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে জাকের হোসেন গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাঁযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























