মৌলভীবাজার প্রতিনিধি, আইনিউজ
আপডেট: ১৭:০৯, ১৬ মার্চ ২০২১
মৌলভীবাজারে শিকারের ফাঁদসহ ময়না-শালিক উদ্ধার
খাঁচায় বন্ধী ময়না পাখি
মৌলভীবাজারের বাইক্কাবিলসহ পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে শিকারের ফাঁদসহ পাঁচটি বন্যপ্রাণী উদ্ধার করেছে বনবিভাগ।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার সদর উপজেলার কাজিরগাঁও ও জগন্নাথপুর এবং শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি ময়না পাখি, ১টি শালিক, ১টি বানর ও একটি মৃত পরিযায়ী পাতি সরালি পাখি উদ্ধার করা হয়। এসময় পাখি শিকারের ফাঁদ হিসেবে ব্যবহৃত ২০ কেজি কারেন্ট জাল, দুইটি কোঁচা ও ছয়টি খাঁচা উদ্ধার করা হয়।
খাঁচায় বন্ধী বনের পাখি শালিক
মৌলভীবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (বন্যপ্রাণী) গোলাম ছারওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রাণীগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি। তাদের উপস্থিতি টের পেয়ে শিকারি এবং পাখিগুলো যারা আটকে রেখেছিলো। তারা সটকে পড়ে। প্রাণীগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে পরে বনে অবমুক্ত করা হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























