ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৭, ১৮ মার্চ ২০২১

আজ মৌলভীবাজার আসছেন র‌্যাব মহাপরিচালক

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) মৌলভীবাজার আসছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। 

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২১ এর সুরমা জোন পর্যায়ের (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। র‌্যাব মহাপরিচালক হিসেবে পদাধিকার বলে তিনি জাতীয় কাবাডি ফেডারেশনেরও সভাপতি।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় কাবাডি ফেডারেশন। আরো উপস্থিত থাকবেন মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।

সভাপতিত্ব করবেন মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার।

খেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে হোস্ট হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

ফাইনাল খেলায় মুখোমুখি হবে দুই সেমিফাইনালিস্ট দল স্বাগতিক মৌলভীবাজার ও সফররত ব্রাহ্মণবাড়িয়া দল। উল্লেখ্য উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে উড়িয়ে দিয়ে জয়লাভ করে মৌলভীবাজার জেলা দল।

গত ৬ মার্চ বিকেলে খেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়