ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ১৮ মার্চ ২০২১
আপডেট: ১৪:২৯, ১৮ মার্চ ২০২১

মৌলভীবাজারে ৭ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

সংবর্ধনাপ্রাপ্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা

সংবর্ধনাপ্রাপ্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে মৌলভীবাজারে ৭ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মৌলভীবাজার সার্কিট হাউসে লেডিস ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক ১২ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচির দ্বিতীয় দিনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমেদ, বিশেষ অতিথি সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত অতিথিরা

সংবর্ধনা প্রাপ্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা হচ্ছেন - রাজনগরের পাঁচগাওয়ের প্রভাসিনী মালাকার, সদর উপজেলার সন্ধ্যা রানী দেব, কমলগঞ্জ উপজেলার আরিনা বেগম, কমলগঞ্জের কমিলা বেগম, কুলাউড়ার মিনারা বেগম, বড়লেখার  সাফিয়া বিবি , কমলগঞ্জের প্রভা রানী মালাকার। 

প্রত্যেক বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে উত্তরীয়, ক্রেস্ট, শাড়ি ও আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক এমন সংবর্ধনায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা আনন্দিত বলে জানিয়েছেন তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়