মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:১০, ১৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:১০, ১৮ মার্চ ২০২১
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আলোচনা, কবিতা আবৃত্তি ও নাটক পাঠ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নাটক পাঠ আয়োজন করেছে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, মৌলভীবাজার জেলা শাখা।
বুধবার (১৭ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌরসভার বোর্ডরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের জেলা আহবায়ক কয়ছর আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আহমদ সুমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জেলা নাট্য পরিষদের সভাপতি নাট্যকার আব্দুল মতিন (ভিপি মতিন), জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অপূর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক বাবু অজয় সেন, মনু থিয়েটারের সভাপতি সুদীপ দাস, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা যুবলীগ সহ সভাপতি মহি উদ্দীন চৌধুরী ফহিম, পরিষদের যুগ্ম আহবায়ক মাধুরী মজুমদার, ডোরা পেন্টিস প্রমুখ।
আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে কয়ছর আহমদ রচিত নাঠক 'দানব ভোর' এর অংশ বিশেষ পাঠ করেন সৈয়দ মনসুর আহমদ সুমেল, অজয় সেন, মাধুরী মজুমদার এবং কয়ছর আহমদ।
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন আব্দুল মতিন, সুদীপ দাশ, কয়ছর আহমদ এবং ডোরা প্রেন্টিস।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিকাশ ভৌমিক, রণধীর রায়, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক বিজন দে, জেলা নাট্য পরিষদের সদস্য নির্বেন্দু নির্ধুত সহ স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সদস্যরা।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























