ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২০:২০, ১৮ মার্চ ২০২১
আপডেট: ১০:৫১, ১৯ মার্চ ২০২১

শাল্লায় তাণ্ডব, সিলেটে মামুনুল হককে গ্রেপ্তারের দাবি

সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাংচুর ঘটনায়  ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’-এর প্রতিবাদ।

সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাংচুর ঘটনায় ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’-এর প্রতিবাদ।

সময় এখন দুষ্কাল। যে সময়ে সমাজের রন্দ্রে রন্দ্রে দানা বাধছে অন্ধকার। তাইতো ধর্মের নামে উগ্রবাদ, হিন্দু ধর্মাবলম্বীদের ঘর বাড়িতে হামলা-ভাংচুর। এ দুষ্কাল প্রতিরোধ করতে হবে। আর সম্প্রতি কালে নানা কর্মকাণ্ডের প্রতিবাদের মধ্যদিয়ে সিলেটে গড়ে উঠেছে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। এমনই এক দুষ্কাল দেখা দিয়েছে সুনামগঞ্জের শাল্লায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ঝুমন দাশ আপন নামের যুবক কর্তৃক ‘কটাক্ষ’ করার অভিযোগে শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে হামলা, ভাংচুর করার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে সবামেশে করেছে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে বিক্ষোভ মিছিল শেষে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে সমমনা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিন্দাবাজার মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে ফের শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে 'মামুনুল হকের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, সাম্প্রদায়িক হামলার বিচার করো, করতে হবে।' ইত্যাদি শ্লোগান দেন।

দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক দেবাশীষ দেবুর পরিচালনায় এসময় বক্তব্যে রাখেন, আবদুল করিম কীম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাছিত শেরো, রিপন চৌধুরী, ভূমি সন্তান বাংলাদেশের সভাপতি আশরাফুল কবির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদ, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, মার্কসবাদী পাঠক ফোরামের সংগঠক নিরঞ্জন সরকার অপু, সংস্কৃতিকর্মী হিতাংশু কর বাবু, তামিস্রা তিথি, সিলেট জেলা ছাত্র মৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী, দপ্তর সম্পাদক বিজয় করিম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি ধণঞ্জয় দাশ ধনু, যুব ছাত্র পরিষদের সদস্য সুপ্রিয় পাল রুপম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মৃন্ময় দাশ ঝুটন। 

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাংচুর ঘটনার প্রতিবাদে সিলেটে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’-এর সমাবেশ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে শাল্লায় হামলা ঘটনা ঘটেছে। অথচ পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসন শাল্লার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বক্তারা বিতর্কিত হেফাজত নেতা মানুনুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, মুজিববর্ষের শুরুর দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি দিয়ে আলোচনায় উঠে আসেন। এরপরও সরকার বিতর্কিত এ নেতাকে গ্রেপ্তার না করে উল্টো দেশের বিভিন্ন প্রান্তে মাহফিল করার সুযোগ করে দেয়া হয়েছে। এজন্য মামুনুল হকের বিরুদ্ধে লেখার কারণে শাল্লায় হামলা ঘটনা ঘটেছে। বক্তারা মামুনুল হককে হামলার হুমকিদাতা হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করে ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের দাবি জানান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়