তুহিন জুবায়ের
আপডেট: ১৬:০১, ২১ মার্চ ২০২১
কাঁদা-পানিতে দুর্ভোগ, ১২শ ফুট রাস্তা পাকা করছেন প্রবাসিরা
রাস্তা মাপজোক করছেন গ্রামবাসী। ছবি- আইনিউজ
বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পরে। কাঁদা-পানিতে এলাকার মানুষ দুর্ভোগ পোহাতেন। বারবার বিভিন্ন সরকারি দপ্তর ও জনপ্রতিনিধির কাছে ধরণা দিয়েও রাস্তা উন্নয়নে কোনো উদ্যোগ নেয়া হয়নি। অবশেষে গ্রামের প্রবাসিরা এগিয়ে এলেন। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়ে নিজেরাই অনুদান দিয়ে সংগ্রহ করলেন পাঁচ লক্ষাধিক টাকা।
এই গল্পটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পুর্ব মশুরিয়া গ্রামের। গ্রামের প্রবাসিরা রাস্তাটি পাকাকরণের উদ্যোগ গ্রহণ করেছেন।
ইতোমধ্যে রাস্তার মাপজোক শেষে কাজ শুরু হয়েছে। উদ্যোক্তা সূত্রে জানা গেছে, এই কাজের জন্য ১০ লক্ষ টাকা খরচ হবে, যার পুরোটাই বহন করবে পুর্ব মশুরিয়া প্রবাসি ঐক্য পরিষদ। এতে পরিষদের প্রবাসি সদস্যরা আর্থিক অনুদান অব্যাহত রেখেছেন।
‘এই রাস্তা দিয়ে বর্ষায় চলাচল করা যায় না। হাঁটু পানি পর্যন্ত গর্ত হয়ে যায়। গাড়ি নিয়ে চলাচল দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা কষ্ট হয়ে যায়। এখন আমাদের গ্রামের প্রবাসিরা এই উদ্যোগ নিয়েছেন আমরা খুবই খুশি।’
বুধবার (১৭ মার্চ) রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সেলিম মিয়া, আজিজুর রহমান বদরুল, শেখ সুহেল আহমদ, মজির মিয়া, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম ছনু, কামাল মিয়া, শেখ মজনু মিয়া, ছয়ফুল মিয়া, আলমাছ মিয়া, ফরমান মিয়া, লিয়াকত মিয়া, বাবর মিয়া, আকবর মিয়া, বকুল মিয়া, তাজু মিয়া, আমির মিয়া, শেখ তোফায়েল আহমদ, আমজদ মিয়া, নাহিদ মিয়া, সাকিল আহমদ, ইনসান মিয়া, সুবেল আহমদ তালুকদার, নাহিম মিয়া প্রমুখ।
এসময় বক্তারা প্রবাসিদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে স্কুল-কলজের শিক্ষার্থীসহ প্রতিদিন পাঁচ হাজারের অধিক মানুষ যাতায়াত করেন।
মশুরিয়া গ্রামের বাসিন্ধা তোফায়েল আহমদ বলেন ‘এই রাস্তা দিয়ে বর্ষায় চলাচল করা যায় না। হাঁটু পানি পর্যন্ত গর্ত হয়ে যায়। গাড়ি নিয়ে চলাচল দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা কষ্ট হয়ে যায়। এখন আমাদের গ্রামের প্রবাসিরা এই উদ্যোগ নিয়েছেন আমরা খুবই খুশি।’
পুর্ব মশুরিয়া প্রবাসি ঐক্য পরিষদের সহ সভাপতি সাউথ আফ্রিকা প্রবাসি শাহ আলম মুঠোফোনে বলেন- ‘এই সড়ক দিয়ে আমাদের গ্রামের মানুষ অনেক কষ্টে চলাচল করেন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা থাকায় আ্মরা প্রবাসিরা উদ্যোগ নিয়েছি পাকা করার।’ তিনি সকলের সহযোগীতা কামনা করে বলেন, রাস্তাটি পাকাকরণ সম্পন্ন হলে গ্রামবাসির দুর্ভোগ অনেকটা কমে আসবে।
আইনিউজ/টিজে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























