রাজনগর প্রতিনিধি
সিএনজি ভাড়া নিয়ে দু’পক্ষের মারামারি, আহত ১০জন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে সিএনজি অটোরিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারে হামিদপুর গ্রামের বাসিন্দা জিলু মিয়ার ছেলে সিএনজি চালক আরিফ মিয়ার সাথে পার্শ্ববর্তী তুলাপুর গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি মেম্বার লুৎফুর রহমানের ভাতিজা কাজল মিয়া ও বিলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষ মারামারি শুরু করে। খবর পেয়ে দু’পক্ষের আত্মীয়স্বজন মারামারিতে যোগ দেয়।

পরে পুলিশ এসে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় দু’পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন, বর্তমানে পরিস্তিতি নিয়ন্ত্রণে আছে এবং পুলিশ সতর্ক রয়েছে যাতে ঘটনাটি আর না বাড়ে। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























