শ্রীমঙ্গল প্রতিনিধি
শাল্লায় হামলা: বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর, মন্দির ভাঙচুর, লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া মার্কেটের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা,পৌর ও ইউনিয়ন শাখা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের উপজেলা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন মামুন, শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক সমিতির সভাপতি আ,স,ম এবাদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায় বলেন, শাল্লায় মানবতা লঙ্ঘিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ।
তিনি বলেন, সকল ধর্মই শান্তি চায়। কিন্তু দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য এসব করছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া কমিটির সভাপতি অজয় দেব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক দ্বিজেন্দ্র লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, এনাম হোসেন মামুন, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার জয়শ্রী চৌধুরী, শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী প্রমুখ।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























