করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারে মাঠে নামছে পুলিশ
সারাদেশে চলমান পুলিশের মাস্ক সচেতনতা ও করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধমূলক কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজারেও মাঠে নামছে পুলিশ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আইনিউজকে বলেন- জেলা পুলিশের পক্ষ থেকে আজ রোববার (২১ মার্চ)
সকাল সাড়ে ১১টায় চৌমোহনা পয়েন্ট থেকে নতুন করে মাস্ক পরিধান সংক্রান্ত সচেতনতামূলক প্রোগ্রাম এবং মাস্ক বিলিকরণ প্রোগ্রাম শুরু হবে। পরে কুসুমবাগ পয়েন্টেও চলবে কার্যক্রম। চেকপোস্ট চালু করেও সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হবে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুলক হক জানান- যাদের মাস্ক পরিহিত অবস্থায় পাওয়া যাবে, তাদের দেওয়া হবে চকলেট ও ফুল। আর না পাওয়া গেলে দেওয়া হবে মাস্ক। মাস্ক পরতে বাধ্য করা হবে।
ওসি ইয়াছিনুল হক বলেন- পূর্বের ন্যায় বাংলাদেশ পুলিশ দেশব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে আবারও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণসহ জনগনকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছে। প্রচারণা চালাতে সাংবাদিকদের সহযোগিতা চান ওসি ইয়াছিনুল হক।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























