ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

প্রকাশিত: ১৫:৩২, ২১ মার্চ ২০২১
আপডেট: ১৫:৩২, ২১ মার্চ ২০২১

শাল্লায় লুটপাট ও হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা  চৌমুহনা চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট,বাংলাদেশ হিন্দু ছাত্র ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান, ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং, সাধারন সম্পাদক নিরঞ্জন দেব, পূজা উদযাপন কমিটির শংকর লাল শাহা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,উদীচী শিল্পীগোষ্ঠীর কমলগঞ্জ শাখার সাধারন সম্পাদক সাংবাদিক শাব্বীর এলাহী, শ্যামল চন্দ্র দাস, মহিলা ঐক্য পরিষদের মুন্না রায়, গীতা রানী কানু, প্রণিত রঞ্জন দেবনাথ,মুক্তিযোদ্ধা নির্মল চন্দ দাস,সাংবাদিক শাহিন আহমদসহ অনেকে। বক্তারা সংখ্যালঘুদের বাড়িতে হামলা লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়