শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক বন দিবস পালিত
'বন পুনরুদ্ধার: উত্তরণ ও কল্যাণের পথ' এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।
রোববার (২১মার্চ) সকালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাউতলি বনবিট এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, চাউতলি বন বিট কর্মকর্তা জয়নাল আবেদিন,বন কর্মী শফিকুল ইসলাম, রাজদীপ দেব দীপ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা।
উল্লেখ্য, ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে বন ও পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে যাচ্ছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























