ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২২ মার্চ ২০২১
আপডেট: ২১:০২, ২২ মার্চ ২০২১

বিএসএফের কাছ থেকে স্বজনের লাশ ফেরত পেতে গ্রামবাসীর বিক্ষোভ

বাপ্পা মিয়ার স্বজন ও গ্রামবাসীর বিক্ষোভ

বাপ্পা মিয়ার স্বজন ও গ্রামবাসীর বিক্ষোভ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক বাপ্পা মিয়ার লাশ ফেরত পেতে বিক্ষোভ করেছেন তার স্বজন ও গ্রামবাসী।

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে সোমবার (২২ মার্চ) সকালের দিকে ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে এই বিক্ষোভ করেন আবেগতাড়িত গ্রামবাসী। স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি আইনিউজকে জানিয়েছেন।

স্থানীয় ফুলতলা ইউনিয়নের সদস্য মইনুদ্দিন জানান- গত শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক বাপ্পা মিয়া (৪০) নিহত হন। বাপ্পা একই এলাকার আবদুর রউফের ছেলে।

বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে মইনুদ্দিন জানান- স্বজনের লাশ ফিরে পেতে চান গ্রামবাসী। সোমবার সকালে ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে বিক্ষোভ শতশত গ্রামবাসী অংশগ্রহণ করেন।

তবে এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী বলেছেন- দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ফেরত আনা হবে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী  সোমবার (২২ মার্চ) বিকেলে ফুলতলা বিজিবি ক্যাম্প এলাকা থেকে মুঠোফোনে বলেন, বাপ্পার মরদেহ দেশে ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলছে। এখানে বিজিবির সিও লেফট্যানেন্ট কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকীও আছেন। বিক্ষুব্ধ গ্রামবাসীর সাথে তিনি কথা বলছেন। তাদের আশ্বস্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া মাধ্যমে লাশ ফেরত আনতে হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়