ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৪:৫২, ২৩ মার্চ ২০২১

মৌলভীবাজারে করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান

অনুদানের চেক হস্তান্তর করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

অনুদানের চেক হস্তান্তর করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে গোটা বাংলাদেশ। এ উপলক্ষে মৌলভীবাজারেও আয়োজন করা হয়েছে ১২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা।

মঙ্গলবার (২৩ মার্চ) অনুষ্ঠানমালার সপ্তম দিন। এদিন মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান দেয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোট ১৫ পরিবারের হাতে ৫০০০ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম। 

অনুদানের চেক হস্তান্তর করছেন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান

মৌলভীবাজারে করোনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, গত এক বছর ধরে ২২ পরিবার সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করেছে। তাদেরকে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে একত্রিত করতেই আজকের এই আয়োজন।

তিনি আরও বলেন- জানি অনুদানের পরিমাণ কম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল পরিবারগুলোর পাশে দাঁড়ানোর। তাই মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই উদ্যোগ। 

উল্লেখ্য, মৌলভীবাজারে এখন পর্যন্ত ১ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ২২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১২ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়