শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৭:৫৬, ২৩ মার্চ ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির উৎসব ‘আদিকথা’
মনিপুরী নৃত্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির উৎসব ‘আদিকথা’র মাধ্যমে তুলে ধরা হয়েছে তাদের সংস্কৃতি।
মঙ্গলবার(২৩মার্চ) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি হয়।
বাড়াইক জনগোষ্ঠীর ঝুমুর নৃত্য
এতে খাসি (খাসিয়া), গারো, মনিপুরী, সাঁওতাল, ত্রিপুরা, মুন্ডা, বাড়াইক , উরাওসহ ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে।
উৎসবে অংশগ্রহণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মাসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির গ্রাম প্রধানগণ।
উৎসবে অংশগ্রহণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, নজরুল ইসলাম বলেন, এই স্বাধীনতা অর্জনে ক্ষুদ্র জাতি গোষ্ঠীসহ সকলের অবদান রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাঙালি জাতির জন্য একটি বিশাল মাইল ফলক। আমরা সকল জাতী গোষ্টির মানুষকে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করছি। এরই প্রেক্ষিতে আমারদের উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে নিয়ে আজকের এই আয়োজন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা তাদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



























