ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ২৪ মার্চ ২০২১

বাড়ছে সংক্রমণ, মৌলভীবাজারে একদিনে শনাক্ত ১৮

করোনাভাইরাস। ফাইল ছবি

করোনাভাইরাস। ফাইল ছবি

চলতি বছরের শুরুতে করোনা সংক্রমণ অনেকটাই কমতির দিকে ছিল। শনাক্তের হার প্রায় ২-৩ শতাংশের কাছাকাছি নেমে গিয়েছিল। কিন্তু এক মাসের ব্যবধানে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। সাথে বাড়ছে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যাও।

সিলেট বিভাগের মধ্যে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো ছিল মৌলভীবাজারে। কিন্তু গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন ১৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। একই সাথে মারা গেছেন জেলার একজন বাসিন্দা।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, নতুন শনাক্তের মধ্যে ১৪ জনই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের, ২ জন শ্রীমঙ্গলের, ১ জন কুলাউড়া এবং ১ জন কমলগঞ্জের।

করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত ১ হাজার ৯৮৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

একই সময়ে মারা গেছেন জেলার একজন বাসিন্দা। যিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তালিকায় রয়েছেন। ফলে জেলায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জেলার ২ জন করোনা রোগী। এতে করে জেলায় মোট সুস্থতার সংখ্যা ১ হাজার ৯১২ জনে দাঁড়াল।

শুধু মৌলভীবাজারে নয়, সারাদেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে। গতকালও দেশে সাড়ে তিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা গত আট মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। এমন অবস্থায় বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানাচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়