মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৫২, ২৪ মার্চ ২০২১
বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বইয়ের মোড়ক উন্মোচন
মেধা সম্পন্ন জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম: নেছার আহমদ এমপি
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেছেন, মেধা সম্পন্ন জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। সুস্থ জনগনের জন্য পুষ্টির বিকল্প নেই।
বুধবার (২৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অংশগ্রহনমূলক বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা (২০২০-২০২১) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নেছার আহমদ এমপি।
তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুষ্টির গুরুত্ব অনুধাবন করে জাতীয় পুষ্টি কমিটি গঠন করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুষ্টি উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় জেলা ও উপজেলা পুষ্টি কমিটির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিসহ অপুষ্টি দূর করে পুষ্টি উন্নয়নে কার্যক্রম চলছে।
এ সময় বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার হাওড় ও চাবাগান অঞ্চলসহ সকল জনগোষ্ঠীর পুষ্টি উন্নয়নে মাঠ পর্যায় থেকে প্রস্তাবনা গ্রহন করে জেলার বার্ষিক পুষ্টি উন্নয়নে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যা বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা (২০২০-২০২১) শীর্ষক বইয়ে জেলার পুষ্টি পরিকল্পনা ও বাস্তবায়ন সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। পরিকল্পনার চেয়ে বাস্তবায়ন করা কঠিন কাজ। তবে বাস্তবায়নকারী সকল প্রতিষ্টান যথাযথ মনিটরিং, সমন্বয় ও পদক্ষেপ গ্রহন করতে পারলে জেলা পর্যায়ে মৌলভীবাজার পুষ্টি উন্নয়নে রোল মডেল হতে পারবে বলে মনে করেন বক্তারা।
জেলা পুষ্টি কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু কর্মকর্তা জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং এনজিও সংগঠন সুচনার টেকনিক্যাল সাপোর্টে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জাতীয় পুষ্টি কমিটির পরিচালক ডা. জোবায়দা নাসরিন। এ সভায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন, সাংবাদিক প্রতিনিধি, পুষ্টি কমিটির সদস্য ও সুচনার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























