ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ২৪ মার্চ ২০২১
আপডেট: ২৩:১৪, ২৪ মার্চ ২০২১

রাজনগর উপজেলা আ. লীগ সভাপতি ভেলাই মিয়া আর নেই

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক চেয়ারমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭৯ বছর।

স্থানীয় আওয়ামী লীগ ও ভেলাই মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে- তিনি দীর্ঘদিন ধরে কিডনি এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার (২৪ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজনগরের গড়গাঁওয়ে নিজবাড়িতে মৃত্যুবরণ করেন। এরআগে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর নামাজে-জানাযা পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

আওয়ামী লীগ নেতা মিছবাহুদ্দোজা ভেলাই মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত প্রমুখ।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়