মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। এ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজারবাসী।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৯টয় শহরের শাহ মোস্তফা রোডের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানায় জেলার সর্বস্তরের জনসাধারণ।
এসময় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট তানিয়া সুলতানাসহ সহকারী কমিশনাররা।
এর পরপরই ফুল দেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিস প্রমুখ।
উল্লেখ্য- ১৯৭১ সালে মৌলভীবাজার শহরের মনু-নদের পারে ইটখোলায় ঘুমন্ত শ্রমিকদের হত্যা করে পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকারেরা। পরে তাদের শাহমোস্তফা সড়কের এই স্থানে গণকবর দেওয়া হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























