শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫১, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫১, ২৮ মার্চ ২০২১
শ্রীমঙ্গলে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে রোববার (২৮ মার্চ) সকাল ১১টায় কারিতাস কারিগরী স্কুল মিলনায়তনে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধি-পরামর্শ সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো.মখলিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, কারিতাস কারিগরী স্কুলের অধ্যক্ষ টেরেন্স যাকারিয়াস পেরেরা।
এসময় আরও উপস্থিত ছিলেন এসডিডিবি প্রকল্পের উন্নয়ন কর্মসূচী কমিটির সদস্য, মো.সালাউদ্দিন, ফিল্ড এ্যানিমেটর ফাসবন প:লেং, বনিফাস সরেং এবং বিভিন্ন কমিটির বয়োজ্যেষ্ঠ সদস্যরা।
সভা শেষে ৩ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে অতিথিরা ১টি করে হুইলচেয়ার বিতরণ করেন।
আইনিউজ/এস.এম/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























