নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৩, ২৯ মার্চ ২০২১
মৌলভীবাজারে দোয়া মাহফিলে লাঠিসোটা নিয়ে হেফাজতের কর্মীরা
বাংলাদেশ হেফাজতে ইসলামের ডাকা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের ঈদগাহ প্রাঙ্গণে হেফাজত ইসলামের একাংশের দোয়া মাহফিলে লাঠিসোটা নিয়ে অংশগ্রহণ করেছেন দলের কর্মীরা।
তবে প্রেসক্লাব চত্বরে হেফাজত ইসলামের অপর অংশের দোয়া মাহফিল ছিলো শান্তিপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) দুপুরে মৌলভীবাজার শহরে ঈদগাহ প্রাঙ্গণে হেফাজতের দোয়া মাহফিলের আয়োজন করে বরুণা ও ধর্মপুরী অনুসারীরা। এ সময় দোয়ামাহফিলে কিছু কর্মীরা লাঠিসোটা নিয়ে অংশগ্রহণ করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে লাঠিসোটা সড়কের আশপাশে ফেলে দেন হেফাজতের কর্মীরা। দোয়া পরিচালনা করেন বরুণা মাদরাসার মুফতি রশিদুর রহমান ফারুক।
এদিকে প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় হেফাজতের সদস্য মাওলানা জামিল আহমদ আনসারীর নেতৃত্বে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন হেফাজতকর্মীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং নিহত-আহতদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া গ্রেপ্তার হওয়া হেফাজত কর্মীদের ছেড়ে দিতে হবে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মাঠে পুলিশ সদস্যরা রয়েছেন। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদগাহ প্রাঙ্গনে কিছু হেফাজতকর্মীরা লাঠি নিয়ে এসেছিলো। তবে পরে তাদের নেতাদের নির্দেশে লাঠি ফেলে দেয় তারা।
উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে এক প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























