কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:৫২, ২৮ জুন ২০২১
কমলগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে বালু পরিবহনের দায়ে জব্দকৃত ট্রাক। ছবি: প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় মো. সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে এ অর্থদণ্ড প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশেকুল হক। অভিযুক্ত মো. সোহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের সুনগড় গ্রামের আমির মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশেকুল হক জানান, সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে পাচারের সময় সোহেল মিয়াকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও ট্রাক (নং ঢাকা মেট্রো-ড ১৪-৮০৮২) জব্দ করা হয়।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























