ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ২ অক্টোবর ২০২১

কুলাউড়ায় চেয়ারম্যান আতিকের সমর্থনে মতবিনিময় সভা

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রামে আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান এম এ রহমান আতিকের সমর্থনে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ অক্টোবর) রাত ৯ টায় হাসিম পুর  গ্রামে  কর্মধা ইউনিয়ন বাসীর উদ্যোগে  প্রভাষক শাহাজান মিয়া সঞ্চালনায় ও সমাজ সেবক উম্মর আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সাহেদ,কুলাউড়া ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাজ্ঞীর আলম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জুবায়ের হান্নান, ছাত্রলীগের সম্পাদক নিত্যমল্লিক, আদিবাসী নেতা উরাং পারুল।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর হক হারুন, তাজুল ইসলাম লাল, সরদার আইন উদ্দিন, সরদার সাজ্জাদ আলি, সরদার মওলা মিয়া, রহমান আলি, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক রসিদ মিয়া, রেজান আলি, মাহমুদ আলি, আকুল মিয়া, আপ্তাব আলি, সফাত আলি, গনি মিয়া, প্রানেশ মল্লিক ও  ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ। 

এম এ রহমান আতিক গত ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে কর্মধা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।

আইনিউজ/হাসান আল মাহমুদ রাজু/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ