এস আলম সুমন, কুলাউড়া
কুলাউড়ায় সবকটি কেন্দ্র গুরুত্বপূর্ণ, মাঠে থাকবেন ১০ ম্যাজিস্ট্রেট
রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩টি ইউনিয়নের ১৩০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ না হলেও সবকটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য ইউনিয়ন পরিষদের নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে ১০ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এছাড়াও ৩ প্লাটুন বর্ডার গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, অতিরিক্ত পুলিশ ও এপিপিএনের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাঠে থাকবেন।
আরও পড়ুন- কুলাউড়ায় ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট পেপার
উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (২৮ নভেম্বর) উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের দিন থেকে ভোটের পরদিন পর্যন্ত কোনো ধরণের সহিংসতা ও আইনশৃঙ্খলা ব্যাত্যয় না ঘটে সেজন্য সবকটি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। ভোটাররা যাতে নিচ্ছিদ্র নিরাপত্তায় তাঁদের ভোট দিতে পারেন সেজন্য ৫ জন জুডিশিয়াল ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্র্যেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন- কুলাউড়ায় উৎসব আর শঙ্কায় ৭ শত প্রার্থীর প্রচারণায় মুখর ভোটের মাঠ
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট ও মৌলভীবাজার পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ কুলাউড়ায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি ও এপিপিএনের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাঠে থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ বলতে কোনো কেন্দ্র নেই। ১৩ ইউনিয়নের ১৩০টি কেন্দ্র আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের দিন ভোট শুরুর আগে নিরাপত্তার মাধ্যমে ব্যালট পেপার সবকটি কেন্দ্রে পাঠানো হবে।
আইনিউজ/এস আলম সুমন/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























