ওমর ফারুক নাইম
আপডেট: ১৫:১৮, ৮ জানুয়ারি ২০২২
শীতের পোশাক পেয়ে তারা খুশি
নিরন্ন পথশিশু। তাদের আপনজন বলতে কেউ নেই। শহরের অলিতে গলিতে ঘুরে বেরায়। যখনই লোক দেখে তখনই হাত পাতে। এরকম সাকিব, সুমা, মান্না নামের অসংখ্য শিশু সমাজের অধিকার থেকে বঞ্চিত। এবার মৌলভীবাজার শহরের পথশিশুদের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন ‘স্বপ্নচারী’।
শনিবার (৮ জানুয়ারি) সকালে অসহায় পথশিশুদের উপহার হিসেবে শীতের পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নচারীর সভাপতি নুরুল ইসলাম
খান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম অভিসহ অন্যান্যরা।

স্বপ্নচারীর সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম বলেন, আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন বুনন করবো। আমাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। অসহায় নিপিড়ীত মানুষ, বঞ্চিত মানুষের ভরসাস্থল হয়ে উঠবো আমরা। আমরা সেই স্বপ্নচারী। আজ আমরা আমাদে ক্ষুদ্র প্রচেষ্টা থেকে পথশিশুদের পাশে থাকার চেষ্টা করেছি।
আরও পড়ুন- ১৮ বছর পর জানতে পারেন তাঁর নাম পরিচয়ে চাকরি করছেন আরেকজন!
সভাপতি নুরুল ইসলাম খান বলেন, আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে আজ আত্মপ্রকাশ করলাম। আমাদের লক্ষ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাড়ানো। এছাড়া
শিশু ও তরুণদের নিয়ে আমাদের ব্যাপক কর্মসূচি থাকবে। আমরা নিজের মানবিক মূল্যবোধ থেকে এই কাজগুলো করে যাবো। এজন্য সবার সহযোগীতা
প্রয়োজন।
আইনিউজ/ওমর ফারুক নাইম/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























