ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ০০:২০, ১১ জানুয়ারি ২০২২
আপডেট: ০০:৩৯, ১১ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে ‘মুজিব’স বাংলাদেশ কনসার্ট’

গান পরিবেশন করেন সদর উপজেলার ইউএনও সাবরীনা রহমান বাঁধন ও শ্রীমঙ্গলের শিল্পী আইরিন মুন্নি।

গান পরিবেশন করেন সদর উপজেলার ইউএনও সাবরীনা রহমান বাঁধন ও শ্রীমঙ্গলের শিল্পী আইরিন মুন্নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ‘মুজিব’স বাংলাদেশ কনসার্ট’। 

মৌলভীবাজার জেলা প্রশাসন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কনসার্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি নেছার আহমেদ এমপি ও অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ছবি : রণজিৎ জনি

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। এছড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মোছা. হাজেরা খাতুন। 

কনসার্ট উপভোগ করছেন দর্শকরা। ছবি: রণজিৎ জনি 

আলোচনা সভা শেষে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন সদর উপজেলার ইউএনও ও ক্লোজ আপ তারকা সাবরিনা রহমান বাঁধন, মৌলভীবাজারের ব্যান্ড দল টিউনস এবং আইরিন মুন্নি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ