ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১৩ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি ও সচেতনতা নিশ্চিতে আইন প্রয়োগ করা হবে

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন, মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না। যেকোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা পেতে হলে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সব মাধ্যম দিয়ে সচেতনতার প্রচারণা চালানোর। এরপরও যারা সচেতন হবেন না, আগামী রোববার থেকে আইন প্রয়োগের মাধ্যেমে তাদের শাস্তি দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে রেড ক্রিসেন্ট কার্যালয় সামনে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ পাঠানো স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণকালে তিনি এক কথা বলেন।

আরও পড়ুন- মৌলভীবাজারে ১১ দফা বিধিনিষেধ অমান্য করলেই আইনগত ব্যবস্থা : ডিসি

মীর নাহিদ আহসান বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় মৌলভীবাজার জেলার জনসাধারণের মাস্ক ব্যবহার ও টিকা গ্রহণ নিশ্চত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পরিষদের সদস্য আহসান আহমেদ জাবেদ, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার প্রমুখ।

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে মাঠে মৌলভীবাজারের ডিসি ও মেয়র (ভিডিও)

জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, ওমিক্রন থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সুরক্ষা সামগ্রী বিতরণ। আমরা চাই মৌলভীবাজারের মানুষ ভালো থাকুক। সারা বাংলাদেশের মানুষ ভালো থাকুক।

এসময় রেড ক্রিসেন্ট সদস্যরা স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করতে সহায়তা করেন।

আইনিউজ/কেএইচএস/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়