ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১৩ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৪০, ১৩ জানুয়ারি ২০২২

রাজনগরে জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড, রাজনগর শাখার সহযোগিতায় জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গত ১৩ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সোনালী ব্যাংক রাজনগর শাখার ম্যানেজার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। রাজনগর শাখার সিনিয়র অফিসার মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দুলন কান্তি চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) আবু তাহির মো. হাবিবুল্লাহ, সিলেট অফিসের উপপরিচালক শংকর চন্দ্র অলমিক প্রমুখ।

আইনিউজ/ফরহাদ হোসেন/এমজিএম

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়