কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:৫৬, ১৭ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে র্যাবের অভিযানে এক লাখ জাল টাকাসহ আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাব-৯ এর বিশেষ অভিযানে ১ লাখ জাল টাকা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, নগদ ১৯ হাজার ৫ শত টাকাসহ প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের একজনকে আটক করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানায়, রোববার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-৯ জানতে পারে কমলগঞ্জ উপজেলায় মুন্সীবাজারে মো: ফরিদ মিয়ার মালিকাধীন মেসার্স শরীফ ট্রেডার্সের সামনে জাল টাকা প্রস্তুত করে নিয়ে এসে বিক্রির জন্য একটি চক্রের একজন সদস্য অবস্থান করছে। পরে তাদের আভিযানিক দল যোগেন্দ্র মল্লিক (৩৮) নামে ওই ব্যক্তিকে আটক করে।
আটক করে উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশী করে তার জ্যাকেটের বুক পকেট থেকে ১ লাখ টাকা মূল্যেমানের জাল টাকাসহ ২টি মোবাইল, ৪টি সীমকার্ড ও নগদ ১৯ হাজার ৫ শত টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যোগেন্দ্র মল্লিক র্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে জালনোট তৈরি করে আসছে। সেই সুবাদে ঢাকা থেকে জালনোট প্রস্তুত করে নিয়ে এসে তার নিজ এলাকাসহ আশেপাশের থানা ও জেলায় জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব-৯ এর সূত্র জানায়
সম্প্রতিকালে জাল টাকা তৈরির সাথে বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। বাংলাদেশের আর্থিক চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় হয়ে পড়ছে। এই চক্রগুলো জাল টাকা তৈরি করে কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। দীর্ঘ অনুসন্ধানের পর এই রকম চক্রের সদস্য র্যাব-৯ এর জালে ধরা পড়েছে।
আইনিউজ/প্রণীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























