এজে লাভলু, বড়লেখা
প্রকাশিত: ২২:২৪, ১৭ জানুয়ারি ২০২২
বড়লেখায় ইউপি সদস্যের শপথগ্রহণ
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রাসেল আহমদ শপথ গ্রহণ করেছেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী তাকে শপথবাক্য পাঠ করান।
জানা গেছে, মামলা সংক্রান্ত জটিলতায় নির্ধারিত তারিখে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রাসেল আহমদ শপথগ্রহণ করতে পারেননি। যার কারণে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি শপথ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ও প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি উপজেলার ১০ ইউনিয়নের ১১৯ জন ইউপি সদস্যের শপথগ্রহণ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























