আইনিউজ ডেস্ক
আপডেট: ২৩:৪১, ১৮ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে বিশ্বশান্তিকল্পে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন
হরিনাম সংকীর্তন। ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দূর্গাবাড়িতে বিশ্বশান্তিকল্পে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার সূচনা বিগ্রহ ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের পূজাঅর্চ্চনাসহ নানা আয়োজন করেছে সারথী যুব সংঘ।
উৎসব উপলক্ষে কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন গ্রামে সাজ সাজ রব বইছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিনাম ও জপযজ্ঞ মহোৎসবের সভাপতি শ্রী অসিত কুমার পাল।
তিনি বলেন, তিন দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনের আয়োজনে রয়েছে (২০ জানুয়ারি) শ্রীশ্রী রাধাকৃষ্ণের পূজাঅর্চ্চনা, সমবেত গীতা পারায়ণ, শ্রীমদ্ভগবদগীতা নিয়ে আলোচনা সভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম ও জপযজ্ঞ মহোৎসবের শুভ অধিবাস কীর্তন। এদিন কীর্তন পরিবেশন করবেন বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী শ্রী টিটু দাস।
দ্বিতীয় দিনের আয়োজনে রয়েছে (২১ জানুয়ারি) ব্রাহ্মমৃহূর্ত থেকে হরিনাম সংকীর্তন ও জপযজ্ঞ মহোৎসবের আরম্ভ। সংকীর্তন পরিবেশন করবেন রাধাবিনোদিনী অষ্টসখী সম্প্রদায় (গোপালগঞ্জ), রাধানাথ সম্প্রদায় (সিলেট), পুরোষোত্তম সম্প্রদায় (জুড়ী) এবং আশ্রম সম্প্রদায় (রাজনগর)।
জপযজ্ঞ মহোৎসব পরিচালনা করবেন পশ্চিম কুমড়াকাপন গীতা স্কুলের পরিচালক শ্রী রিপন পাল। তিনি বলেন, তিন দিনব্যাপী এই আয়োজনে গীতা স্কুলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এবং সর্বশেষ তৃতীয় দিন (২২ জানুয়ারি) দধির ভান্ড ভঞ্জন ও মহোৎসবের সমাপন।
অসিত কুমার পাল আরও বলেন, তিন দিনব্যাপী এই আয়োজনে উৎসবকে সফল করতে সনাতনী ভক্তবৃন্দ, গ্রামবাসী, প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা বিশেষভাবে সহযোগিতা করছেন। প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। আমরা আশা করছি এই বছরও ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা পাবো।
সারথী যুব সংঘের বর্তমান সভাপতি শ্রী সম্ভু রুদ্র পাল বলেন, উৎসব উপলক্ষে প্রতিমা কারিগররা ব্যস্ত সময় পার করছেন। আমরা এই বছরে আয়োজন সাজিয়েছি রাধাকৃষ্ণের রাসলীলা নিয়ে।
সাবেক সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণু কান্ত পাল বলেন, গত ১১ বছর ধরে আমরা এই উৎসবের আয়োজন করে আসছি। সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের সকল সনাতনী ভক্তবৃন্দের কাছে আমাদের যথাসাধ্য প্রচেষ্টা অনুযায়ী নিমন্ত্রণ পাঠানোর চেষ্টা করি। উৎসব উপলক্ষে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। গত বছর করোনার কারণে আমরা সীমিত পরিসরে এই আয়োজন করেছি।
তিনি আরও বলেন, আমাদের সকল সদস্য এই উৎসব ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উৎসবে অংশগ্রহণ ও সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন ০১৭১৯-৪২৬৮৬৭।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























