ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ২০ জানুয়ারি ২০২২

কমলগঞ্জের সোনালী ব্যাংকে আনুষ্ঠানিকভাবে নতুন কৃষি ঋণ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জের সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় আনুষ্ঠানিকভাবে বকেয়া কৃষি ঋণ আদায় ও নতুন করে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় বকেয়া কৃষি ঋণ আদায় ও নতুন কৃষি ঋণ বিতরণ করা হয়।

সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদারের সভাপতিত্বে বকেয়া ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক সিলেট বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লা।

আরও পড়ুন- কমলগঞ্জে চা গাছের উৎপাদন বাড়াতে চলছে প্রুনিং

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক অফিসের জেনারেল ম্যানেজার দুলন চক্রবর্তী, সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সোনালী ব্যাংক সিলেট অঞ্চলের সহকারী জেনারেল ম্যানেজার মো. বদরুল আলম।

আরও পড়ুন- মৌলভীবাজারে যুবকদের স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার

আলোচনা পর্বে সোনালী ব্যাংক উর্দ্ধতন কর্মকর্তারা বলেন, সব সময় কম শোধে সোনালী ব্যাংক কৃষকদের ঋণ প্রদান করছে। কৃষকরা এ ঋণ গ্রহন করে সময়মত ঋণ পরিশোধ করলে কৃসকন আবার নতুন করে ঋণ গ্রহণ করতে পারছেন। কৃষকরা ঋণ গ্রহন করে দেশের কৃষি উৎপাদন বাড়িয়ে সমৃদ্ধির চাকাকে সচল রাখছেন বলে বক্তারা বলেন। এমনিভাবে গত ২০১১ সালে কৃষি ঋণ গ্রহন করে পর্যায়ক্রমে আজ বকেয়া ঋণ আদায় হয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। আবার আজ নতুন করে নারী পুরুষ মিলিয়ে ১২জন কৃষককে মোট ৬ লাখ ৫৩ হাজার টাকা কৃষি ঋণ দেওয়া হয়েছে।

আইনিউজ/প্রণীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়