ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ২১ জানুয়ারি ২০২২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মৌলভীবাজারে মিলাদ মাহফিল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মৌলভীবাজার পৌর বিএনপির মিলাদ মাহফিল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মৌলভীবাজার পৌর বিএনপির মিলাদ মাহফিল

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপি, মৌলভীবাজার পৌর শাখার (একাংশ) উদ্যোগে শহরের দেওয়ানী মসজিদ দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

পরে চৌমোহনা পয়েন্টে গরীব ও সাধারণ মানুষের মাঝে পৌর বিএনপি খাবার বিতরণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌর বিএনপির (একাংশ) আহ্বায়ক মুজিবুর রহমান মজনু। সভা পরিচালনা করেন সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, জেলা বিএনপির অন্যতম সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ রশিদ ও মো. ইয়াওর আহমদ, জেলা বিএনপির সহ-সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজজামান বায়েছ, পৌর বিএনপির মিঠু তরফদার, মাসুম আহমদ, এইচ এম শফিক, বদরুল আহমদ, শামীম আহমদ, মো. হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক সাহান সিমান্ত, সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ, জেলা ছাত্রদের সহ-সম্পাদক তাজুদ আহমদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেলসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ