মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:২৮, ২২ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার বেড়ে ৫৯ শতাংশ
মৌলভীবাজার জেলায় নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় জেলায় কারও মৃত্যু না হলেও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে ৫৯ শতাংশ।
শনিবার (২২ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদন অনুসারে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৫৯ শতাংশ।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩৬ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ীতে ৫ জন, কমলগঞ্জে ৩ জন এবং রাজনগরে ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫৫১ জনে।
নতুন করে মৃত্যু না হলেও মৌলভীবাজারের সকল উপজেলায় করোনায় এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৫ জন করোনা রোগী। এরা সকলেই কুলাউড়ার বাসিন্দা। এ নিয়ে জেলায় সুস্থ হলেন ৭ হাজার ৪৯৬ জন।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন করোনা রোগী। ফলে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৮৮৫ জন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























