ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৫৫, ২৪ জানুয়ারি ২০২২

করোনা : মৌলভীবাজারে আক্রান্তের তালিকায় আরও ১২১ জন

মৌলভীবাজারে করোনা আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১২১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩ জন করোনা রোগী। তবে এই সময় জেলায় ভাইরাসটির সংক্রমণে কারো মারা যাওয়ার তথ্য পাওয়া যায় নি। 

সোমবার (২৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৪৯ দশমিক ৮ শতাংশ। 

শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৩৬ জন রয়েছেন কুলাউড়ায়। এর বাইরে শ্রীমঙ্গলে ৩ জন, বড়লেখায় ১৮ জন, সদরে ১৬ জন, রাজনগরে ৫ জন, কমলগঞ্জে ৬ জন, জুড়ীতে ৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭৪২ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে ১০ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ৩ জন শ্রীমঙ্গলের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনাকে জয় করলেন ৭ হাজার ৫১৪ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগী ভর্তি হওয়ার তথ্য সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে নেই। ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২ জনই থাকছে। হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩৬ জন। 

এছাড়া মৌলভীবাজার জেলায় করোনায় এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়