নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:৩০, ২৭ জানুয়ারি ২০২২
মৌলভীবাজার পৌরসভায় প্রবাসীদের সম্মাননা
প্রবাসীদের পৌরসভা কর্তৃক সম্মাননা প্রদান
বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাদেরকে সম্মাননা প্রদান করলো মৌলভীবাজার পৌরসভা।
পৌরসভার মিলনায়তনে বুধবার (২৬ জানুয়ারি) সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
সম্মাননা গ্রহণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ সিদ্দিকুল হাসান, শাহাবুদ্দীন চৌধুরী, মুহিব-উর রহমান, লোকমান হোসেন তরফদার, কানাডা প্রবাসী হরিকেশ দেব, নুরুর রহমান তরফদার, আমিরুল ইসলাম, এম.এ. হাকিম, মো. আসিবুল্লাহ ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল রউফ রব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট নাগরিক দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি ডা. এম.এ. আহাদ, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, শহরের বয়োজ্যেষ্ঠ নাগরিক সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু।
অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন মেয়র ফজলুর রহমান। এদিকে সম্মাননা গ্রহণ করে কানাডা প্রবাসী নূরুর রহমান তরফদার এক ফেসবুক পোস্টে লিখেন- 'আজ প্রবাসীদের সংবর্ধনা দিলেন আমাদের মেয়র। মেয়র ফজলুর রহমানকে স্বকৃতজ্ঞ ধন্যবাদ। আমাদের সকল সহযোগিতা আপনার সাথেই রয়েছে'।
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদেরে মশাল মিছিল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























