ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ২৮ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার সাবিয়া গ্রামের হাজী আলাউদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

অগ্রণী ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস উল ইসলামের উদ্যোগে রুপায়ন গ্রুপের সহযোগিতায় মাদ্রাসার ৫৫ জন এতিম শিশু এবং ৫ জন মাদ্রাসার শিক্ষককে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের সহকারি মহাব্যবস্থাপক মো: আজিজুর রহমান, সাংবাদিক সালেহ এলাহী কুটি, এ্যাডভোকেট জুয়েল মিয়া, লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম শাহাজাহান সহ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ শেষে এতিম শিশুদের জামা কাপড়ের জন্য ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক ফজলে আহমদ রাব্বীর অনুদানের টাকা তুলে দেয়া হয়।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া

বিশাল হৃদয়ের হিরো আলম যা বললেন জায়েদ খান সম্পর্কে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়