ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে আরও ৪১ জনের করোনা পজিটিভ

মৌলভীবাজারে আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮ শতাংশ। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪১ জনের ফল পজিটিভ আসে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৮৬ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৯ জন, শ্রীমঙ্গলে ১৩ জন, সদরে ২ জন, কমলগঞ্জে ৪ জন, বড়লেখায় ১০ জন, রাজনগরে ৩ জন রয়েছেন। 

আরও পড়ুন- সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৫০ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ১ জন করোনা রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৯ জন। 

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ