রাজনগর প্রতিনিধি
রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ৩০০ টাকা মূল্যমানের স্ট্যাম্পে মুছলেকা নিয়ে মেশিনটি ছেড়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় মো. লিটন মিয়া নামের এক ব্যাক্তি ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু তুলছিলেন। এসময় ক্ষুব্দ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে ড্রেজার ফেলে শ্রমিকরা পালিয়ে যায়।
আরও পড়ুন- কুরমাঘাট-কমলপুর সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর ৩ ফেব্রুয়ারি
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালকে জানালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে রাজনগর থানা পুলিশের সহায়তায় মেশিনটি আটক করে স্থানীয় একজনের জিম্মায় দেন। বিকেল সাড়ে ৪টার দিকে ড্রেজার মালিক মো. লিটন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এই এলাকায় বালু উত্তোলন করবেন না মর্মে মুছলেকা নেয়া হয়।
আরও পড়ুন- মেয়ে উচ্চ শিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ায় পরিবারকে ‘সমাজচ্যুত’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, অবৈধ বালু উত্তোলনের সময় এলাকাবাসী ড্রেজারবাহী একটি নৌযান আটক করে। পরে মেশিনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তাদেরকে ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে মুছলেকা নিয়ে মেশিনটি ছেড়ে দেয়া হয়েছে।
আইনিউজ/মো. ফরহাদ/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























