ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ১৬.২ শতাংশ

মৌলভীবাজারে আরও ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৯ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৬ দশমিক ২ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৮৯ জনে।  

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৯ জন, শ্রীমঙ্গলে ১ জন, কুলাউড়ায় ১২ জন, সদরে ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৬ জন, রাজনগরে ৪ জন এবং জুড়ীতে ৩ জন রয়েছেন।

আরও পড়ুন- কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬২৪ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৬৯ জন।  

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ