মো. ফরহাদ হোসেন
রাজনগরে মৃত সিএনজি শ্রমিকদের পরিবারে অনুদান বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে মৃত সিএনজি চালকদের পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। এসময় ব্যাটারিচালিত অবৈধ রিকশা বন্ধের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (চট্ট ২৩৫৯) রাজনগর উপজেলা শাখার আওতাধীন রাজনগর সদর গ্রুপের আয়োজনে সোমবার বিকেলে স্থানীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
রাজনগর সদর গ্রুপের কার্যকরি সভাপতি ও সদর ইউনিটের সভাপতি মো. জামাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের (রেজিঃ ২১৮১) সাংগঠনিক সম্পাদক ও জেলা অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (চট্ট ২৩৫৯) এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (চট্ট ২৩৫৯) এর সভাপতি পাবেল মিয়া।
আরও পড়ুন- আইনিউজে সংবাদ প্রকাশের পর অনশনরত যুবতীর বিয়ে!
রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেন্টু। এসময় বক্তব্য রাখেন মুন্সিবাজার ইউনিয়ন সভাপতি ছোট মিয়া, খেয়াঘাট ইউনিটের সভাপতি জিলু মিয়া, কালাইগুল বাঁধবাজার ইউনিট সভাপতি জুনেদ আহমদ, টেংরাবাজার ইউনিটের সাধারণ সম্পাদক হোসেন মিয়া, রাজনগর ইউনিট সাধারণ সম্পাদক টুটন মিয়া প্রমুখ।
পরে উপজেলার সদর ইউনিটের মারা যাওয়া তিন সিএনজি চালক জাহাঙ্গীর মিয়া, তরাজ মিয়া, সেলু মিয়ার পরিবারকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি
আইনিউজ ভিডিও
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























