নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজি
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজি (৬৯) এর পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজারের সাপ্তাহিক গণশুনানিতে শিকাদ্রী মাদ্রাজি তার শারীরিক সমস্যার কথা জানান। পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তার স্বেচ্ছাধীন তহবিল এবং জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিকাদ্রী মাদ্রাজিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কৃত্রিম পা (Prosthetic Leg) এর ব্যবস্থা করে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমন উপহার পেয়ে শিকাদ্রী মাদ্রাজি জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে বুধবার (৯ ফেব্রুয়ারি) দেখা করেন।
মৌলভীবাজার জেলা প্রশাসন জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুশাসন পালনে জেলা প্রশাসন বদ্ধপরিকর এবং এই উদ্যোগের অংশ হতে পেরে তারা অত্যন্ত গর্বিত।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























