ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে আরও ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৫ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৯ দশমিক ৮ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭৭১ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৯ জন, শ্রীমঙ্গলে ৪ জন, কুলাউড়ায় ৮ জন,  কমলগঞ্জে ৪ জন, বড়লেখায় ৪ জন, রাজনগরে ৪ জন, সদরে ১ জন এবং জুড়ীতে ১ জন রয়েছেন। 

আরও পড়ুন- জায়েদ খান ‘মৃত’, বলছে ফেসবুক

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭১৩ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৭০ জন।  

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ