কামরুল হাসান, মৌলভীবাজার
শ্রীমঙ্গল-কমলগঞ্জের নবনির্বাচিত ১৮ চেয়ারম্যানের শপথ গ্রহণ
শপথ নিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যানরা। ছবি- কামরুল হাসান
পঞ্চম ধাপে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
শপথ নেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মিজলু আহমদ চৌধুরী, ভূনবীর ইউনিয়নের মো. আব্দুর রশীদ, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দুদু মিয়া, সিন্দুরখান ইউনিয়নের ইয়াসিন আরাফাত রবিন, কালাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা এম এ মতলিব, আশিদ্রোণ ইউনিয়নের রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাজঘাট ইউনিয়নের বিজয় বোনার্জী, কালিঘাট ইউনিয়নের প্রানেশ গোয়ালা, সাতগাঁও ইউনিয়নের দেবাশীষ দেব।

শপথ নেন কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল হান্নান, রহিমপুর ইউনিয়নের ইফেতখার আহমদ বদরুল, পতনঊষার ইউনিয়নের অলি আহমদ খান, মুন্সিবাজার ইউনিয়নের নাহিদ আহমদ তরফদার, শমসেরনগর ইউনিয়নের জুয়েল আহমদ, আলীনগর ইউনিয়নের নিয়াজ মোর্শেদ রাজু, আদমপুর ইউনিয়নের আবদাল হোসেন, মাধবপুর ইউনিয়নের আসিদ আলী, ইসলামপুর ইউনিয়নের সুলেমান মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম ইকবাল মিলন।
- আরও পড়ুন- শাবিতে নতুন প্রক্টর
চেয়ারম্যানগণের পক্ষে বক্তব্য রাখেন রহিমপুর ইউনিয়নের ইফেতখার আহমদ বদরুল ও বাংলাদেশের দ্বিতীয় কনিষ্ট চেয়ারম্যান আলীনগর ইউনিয়নের নিয়াজ মোর্শেদ রাজু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান চেয়ারম্যানদের দক্ষতা ও সততার সাথে সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়ন করার আহ্বান জানান।
আইনিউজ/কামরুল হাসান/এসডি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























