কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় জাল টাকাসহ গ্রেফতার এক
কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কুলাউড়া থানার এসআই মো. শাহ আলম, এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভার মাগুরা গ্রামে অভিযান চালিয়ে জনৈক আব্দুর রহমান এর বাগান বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে জাল টাকার কারবারী কামরুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরেক সহযোগী পালিয়ে যায়। কামরুল ইসলামের দেহ তল্লাশী করে ১০০০ টাকার ৫টি ও ৫০০ টাকার ১টি জাল নোটসহ সর্বমোট ৫ হাজার ৫০০ টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামরুল ইসলাম পার্শ্ববর্তী জুড়ী থানার দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকার অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
আরও পড়ুন- মৌলভীবাজারের রুমান বিপিএল স্কোরার
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় বলেন জাল টাকা কারবারি কামরুল ইসলাম জাল টাকার নোট আসল টাকার নোট হিসাবে থানা এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ সরল জনগনের সাথে প্রতারণা করে আসছিলো। আমরা তা জানতে পেরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার একটি চৌকস দল ৫,৫০০ টাকার জাল নোট সহ কামরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























