ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২

রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পক্ষে-বিপক্ষে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এনিয়ে একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন দু'পক্ষ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর কলেজ পয়েন্টে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের পক্ষে অবস্থানকারীরা। এসময় মৌলভীবাজার-কুলাউড়া ও ফেঞ্চুগঞ্জ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন প্রতিবাদকারীরা। 

‘রাজনগর সর্বস্তরের জনসাধারণ’ এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়। এসময় অবরোধকারীরা জানান, রাজনগর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসকে জনস্বার্থে সুবিধাজনক জায়গায় স্থানান্তর প্রশাসনের সময়পোযোগী সিদ্ধান্ত। কিন্ত রাজনগর বাজারের কয়েকজন ব্যাক্তি স্বার্থের কথা চিন্তা করে এই স্থানান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার পাঁয়তারা করছেন। জনস্বার্থে রাজনগর সাব-রেজিস্ট্রি অফিসকে কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

সম্প্রতি, রাজনগর সাব-রেজিস্ট্রার অফিস রাজনগর উপজেলা পরিষদ এলাকা থেকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজনগর বাজারের ব্যবসায়ীসহ দলিল লেখকরা। ইতোমধ্যে সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তরের প্রতিবাদে দু'দফা মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সুবিধাভোগীরা।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়