মো. ফাহাদ আহমদ
শেরপুরে ৪২ পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অর্ন্তভুক্ত শেরপুর বাজার এলাকা থেকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার শেরপুর বাজার এলাকায় একটি শক্তিশালী মাদক বিক্রেতা সিন্ডিকেট গড়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম, এএসআই মোশাহিদ কামাল ও এএসআই ইসমাইল সহ সঙ্গীয় পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
আরও পড়ুন- ভোক্তা অধিকারের অভিযান : কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
অভিযানে উপজেলার মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের মৃত. তাহির মিয়ার পুত্র ওয়াহিদুল মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পুলিশ ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ৪২ পিছ ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে ঐ মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ।
তিনি আরও জানান, শেরপুর পুলিশ ফাঁড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
আইনিউজ/ মো. ফাহাদ আহমদ/এসডিপি
আইনিউজ ভিডিও
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























