ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২১:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২২

প্রবাসীর বাসায় চুরি: ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

মৌলভীবাজার শহরে দিনদুপুরে প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় কাউন্সিলর ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের শমশেরনগর রোডের সিএনজি স্ট্যান্ড এলাকার প্রবাসী আব্দুস ছালিক দুরুদের বাসায় (জাবেদ ভিলা) চুরির ঘটনা ঘটে।

প্রবাসীর আব্দুস ছালিকের শ্যালক সাইফুর রহমান আই নিউজকে জানান, দুপুর ১২ টায় আমার বোন শপিং করার জন্য শহরের পশ্চিম বাজারে এলাকায় যান। সেখান থেকে দুইটায় ফিরে দেখেন বাসার তিনটি দরজা এবং আলমারি ভাঙা। দু’টি কক্ষের আসবাবপত্র ও মালামাল ছড়ানো ছিটানো। স্টিলের আলমারির তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩ টি ব্যাংকের চেক ও যায়গার কয়েকটি দলিল নিয়ে গেছে চোরেরা।

পৌর কাউন্সিলর পার্থ সারথী পাল আই নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনিউজ/বিষ্ণু দেব/এমজিএম

 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ