কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জে এক বাক প্রতিবন্ধী যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ২দিন পর বিষয়টি প্রকাশ হওয়ায় ধর্ষণের সাথে জড়িত সন্দেহে রাশীদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
নির্যাতিত যুবতী মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করছে।
গত সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় ঘটলেও ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকালে মৌখিক অভিযোগে কমলগঞ্জ থানা পুলিশ ধর্ষণের সাথে জড়িত রাশিদ আলীকে বাড়ি থেকে আটক করেছে। আটক রশীদ আলী আদমপুরের বনগাঁও গ্রামের বারাম মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বারাম মিয়া পুত্র রাশীদ আলী প্রতিদিন মতো কেওয়ালীঘাট এলাকার নিজ ক্ষেতে কাজ করছিল। তখন ওই এলাকায় ঘুরতে গিয়ে ছিল কেওয়ালীঘাট গ্রামের মৃত মোতালিব মিয়ার বাকপ্রতিবন্ধী যুবতী মেয়ে (২০)। একা পেয়ে রাশীদ মিয়া ফুসলিয়ে বাঁশ ঝাড়ের পাশে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ হয়। পরে রাশীদের পরিবারসহ স্থানীয় প্রভাশালী মহল বিষয়টি দেখে দিবে বলে সময়ক্ষেপন করে। বুধবার সকালে চিকিৎসার জন্য মৌলবীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে মেয়েটি। ধর্ষণের বিষয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ থানাকে মৌখিক অভিযোগ দিলে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথের নেতৃত্বে কাঠ ব্যবসায়ী সেজে অভিযান চালিয় বনগাঁও গ্রামের নিজ বাড়িতে লুকিয়ে থাকা অভিযুক্ত রাশীদ আলী (৩৫)কে বিকালে আটক করেছে পুলিশ।
- আরও পড়ুন- কুলাউড়ায় ৩৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথ, জানান, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ধর্ষণকারীকে আটক করেছি। এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের সাথে জড়িত রাশীদ আলীকে পুলিশ আটক করা হয়েছে। মেডিকেল রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























